সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাকরি

নতুনদের জন্য আকর্ষণীয় চাকরি ব্র্যাক ব্যাংকে, বেতন ৪৫ হাজার টাকা

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নতুনদের জন্য আকর্ষণীয় চাকরি ব্র্যাক ব্যাংকে, বেতন ৪৫ হাজার টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুনদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে’-এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

 

বেতন

নিয়োগপ্রাপ্তদের এক বছরের ট্রেনিংকালীন সময়ে প্রতিমাসে ৪৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছরের ট্রেনিং সফলভাবে শেষ হলে নিয়োগপ্রাপ্তদের ‘সিনিয়র অফিসার’ পদে উন্নীত করা হবে। ব্যাংকের বেতন কাঠামো অনুযায়ী উক্ত পদে বেতন দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে সম্প্রতি তোলা পাসপোর্ট আকৃতির ছবি ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত।

 

বিস্তারিত দৈনিক প্রথম আলোয় ৪ মার্চ, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন-

 

সূত্র: এনটিভি