বিজ্ঞান ও প্রযুক্তি

মন্থন জিতেছে ই-টিউনস

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উন্নয়নমূলক উদ্ভাবনের জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম সম্মাননা ‘মন্থন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের ই-টিউনস। এটি এসএসএল ওয়্যারলেসের একটি পণ্য।

২০১৬-২০১৭ সালের মন্থন অ্যাওয়ার্ডের ৯টি বিভাগে বিজয়ী হয়েছে দক্ষিণ এশিয়ার ১৭ টি প্রকল্প। এর মধ্যে ই-টিউনস সংস্কৃতি ও পর্যটন বিভাগে পুরস্কার পেয়েছে।

ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) দেশটির উত্তর প্রদেশের প্রায়াগে এক অনুষ্ঠানে ই-টিউনসের হাতে এ পুরস্কার তুলে দেয়।

 

ই-টিউনসের নির্মাতা প্রতিষ্ঠান জানায়, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে ২৯৬টি প্রকল্প এই অ্যাওয়ার্ডে আবেদন করেছে। যেখান হতে স্ক্রিনিং ও ভার্চুয়াল জুরির মাধ্যমে ৬৫ টি চূড়ান্ত মনোনয়ন পায়। এই অ্যাওয়্যার্ডে বাংলাদেশ হতে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫টি প্রকল্প জমা পড়েছিল।

২০১৪ সালে ই-টিউনসের যাত্রা শুরু করে। অনলাইন মিউজিক পোর্টাল, অ্যাপস এবং মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গান এবং মিউজিক ভিডিও দিয়ে বেশ জনপ্রিয়তা পায় এটি।

এসএসএল ওয়্যারলেসের হেড অব টেলিকমিউনিকেশন, ই-টিউনসের প্রধান সাকিব আর খান বলেন, এ সফলতা পুরো বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির।

সূত্র : টেকশহর