লাইফ স্টাইল

সবজি চিড়ার চপ

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছুটির দিন বিকেলে চায়ের সাথে ট্রাই করে দেখতে পারেন এমন রেসিপি ! শিখে নিন,  মজাদার  আলু , মটরশুঁটি আর অল্প গাজর দিয়ে সবজি চিড়ার চপ তৈরির পুরো প্রণালী।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

  • চিড়া দেড় কাপ ( ৩ থেকে ৪ মিনিট ভিজিয়ে , পানি ঝরিয়ে নেয়া )
  • আলু ছোট কিউব হাফ কাপ
  • গাজর ছোট কিউব ৩ টেবল চামচ
  • মটরশুটি হাফ কাপ
  • পেঁয়াজ কুঁচি হাফ কাপ
  • আস্ত জিরা ২ চা চামচ
  • আদা মিহি কুঁচি ১ টেবল চামচ
  • মরিচ কুঁচি ( পছন্দমতো )
  • লবন স্বাদমতো
  • তেল ২ টেবল চামচ

 

প্রণালী :

– প্রথমে প্যানে তেল দিয়ে তাতে আস্ত জিরা দিন ফুটে উঠলে এতে পেঁয়াজ কুঁচি দিয়ে ১ মিনিট পর এতে কিউব করে রাখা সবজি, আদা কুঁচি, লবন দিয়ে রান্না করুন।

 

– সবজিগুলো সিদ্ধ হয়ে এলে এতে চিড়া, কাচামরিচ্ দিয়ে রান্না করুন।

 

– নাড়াচাড়া করে চিড়া সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

 

– এবার নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করুন !

 

– এবার এই মিশ্রণ থেকে ছোট চপ বানিয়ে ডিমে ডুবিয়ে বিস্কিটের গুঁড়াতে গড়িয়ে নিন !

 

– ডুব তেলে বাদামী করে ভেজে তুলুন ! গরম গরম চা এর সাথে পরিবেশন করুন !

সূত্র: অনলাইন