নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। শুক্রবার রাত আটটায় দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় ছোট বনগ্রাম রেঞ্জারর্স বনাম গোরহাঙ্গা একতা সংঘ দলের মধ্যে। গোরহাঙ্গা একতা সংঘ টুর্নামেন্টের সর্বনিন্ম রান করায় অনায়েশে জয় তুলের নেয় ছোট বনগ্রাম রেঞ্জারর্স।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে গোরহাঙ্গা একতা সংঘ। ব্যাট হাতে দলীয় ২৭ রান সংগ্রহ করে একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকেন ব্যাটসম্যানেরা। টুর্নামেন্টের এই আসরের এটিই এখন পর্যন্ত সর্বনিন্ম রান।
জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় তুলের নেন ছোট বনগ্রাম রেঞ্জারর্স । দলের পক্ষে অন্তর টুর্নামেন্টের এই আসরের সর্বোচ্চ উ্ইকেট শিকার করেন।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ছোট বনগ্রাম রেঞ্জারর্স দলের অন্তর। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
আগামিকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্যা বিটিং দলের মুখোমুখি হবেন দ্যা লেজেন্ড অব ক্রিকেট।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।










