সদ্য প্রকাশিত
খেলা

‘পিচ ফিক্সিং’ করেছে ভারত!

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া
‘পিচ ফিক্সিং’ করেছে ভারত!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উইকেটের অস্বাভাবিক আচরণে বিষয়টিকে নতুন শব্দযুগলে পরিচিত করলেন বিসিসিআই’র সাবেক সেক্রেটারি অজয় শিরকে- ‘পিচ ফিক্সিং’! কিউরেটরদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি এবং সিবিআইকে তদন্তের আহ্বান জানিয়েছেন।

তিন দিনও লাগেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের হারের লজ্জা পেতে। স্বাগতিকদের ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হার তো বটেই, আরও বেশি অবাক করেছে পিচের অস্বাভাবিক আচরণ। সিমিং উইকেটে স্পিন বোলারদের উৎসব প্রশ্নবিদ্ধ করেছে পুনে পিচের স্বভাবকে। আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড এ উইকেটকে ‘বাজে’ রায় দিয়েছেন। এ সমস্যার সমাধানে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

তবে উইকেটের এমন আচরণে বিষয়টিকে নতুন শব্দযুগলে পরিচিত করলেন বিসিসিআই’র সাবেক সেক্রেটারি অজয় শিরকে- ‘পিচ ফিক্সিং’! কিউরেটরদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি এবং সিবিআইকে তদন্তের আহ্বান জানিয়েছেন।

পিচের কড়া সমালোচনা করে শিরকে বিষয়টির সঠিক তদন্তের দাবি জানালেন, ‘সুপ্রিম কোর্টের নিয়োগ করা প্রশাসকদের নির্দেশনায় সিবিআই এর তদন্ত করছে- আমি এমনটা দেখতে চাই। মাঝেমধ্যেই ভারতীয় ক্রিকেটে এটা (পিচ সাজানো) হয়ে থাকে, এই ঝামেলার সমাধানে মূলে যাওয়ার এটাই সময়।’

নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ তুলতে চান না মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, ‘কোনও স্বাক্ষ্যপ্রমাণ ছাড়া কারও দিকে আঙুল তুলতে চাই না। সত্যিকারের অপরাধীদের ধরতে আমি চাই সিবিআই তদন্ত করুক। ফোন রেকর্ডগুলো যাচাই করুক এবং খুঁজে দেখুক এই ধরনের মেসেজ কারা পাঠাচ্ছে।’

হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছেন, ‘দেখা যাক পিচ ফিক্সিংয়ের মূলে যেতে প্রশাসক নিয়োগে আদালত কী পদক্ষেপ নেয়। পুনেতে সিমিং উইকেটই হয়ে থাকে। তাহলে হঠাৎ কোথায় সমস্যা হলো? স্থানীয় কিউরেটররা কি দুর্নীতিগ্রস্ত?’

সূত্র: বাংলা ট্রিবিউন