সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

১১৪ জন অফিসার নেবে জনতা ব্যাংক

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
১১৪ জন অফিসার নেবে জনতা ব্যাংক

সিল্কসিটি নিউজ ডেস্ক

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি। এই ব্যাংকে দশম গ্রেডে ‘অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)’ পদে ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২২ সালভিত্তিক অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)

গ্রেড: ১০ম

পদ সংখ্যা: ১১৪

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের বয়স: সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন ফি: ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন যেভাবে: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job_with_fee.php) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।