দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে নতুন মুখ এসেছে ১০৪ জন। তবে এদের মধ্যে কেউ কেউ আছেন যারা সবশেষ সংসদে নৌকার এমপি ছিলেন না কিন্তু এর আগে এমপি হয়েছিলেন।আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তালিকা ঘেঁটে দেখা গেছে, নতুন করে মনোনয়ন পাওয়াদের মধ্যে আছেন মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস, বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ঢাকা-৭ আসনে হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম ও চাঁদপুর-১ আসনে ড. সেলিম মাহমুদসহ বেশকিছু পরিচিতি ও আলোচিত মুখ।

খুলনা-১ ননী গোপাল মন্ডল, খুলনা-৩ এস এম কামাল হোসেন, খুলনা-৬ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ এস. এম. আতাউল হক, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-২ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান, টাঙ্গাইল-৩ মো. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ মো. মামুন-অর-রশিদ, টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়, জামালপুর-১ নূর মোহাম্মদ, জামালপুর-৪ মো. মাহবুবুর রহমান, জামালপুর-৫ মো. আবুল কালাম আজাদ, শেরপুর-৩ এডিএম শহিদুল ইসলাম, ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ মো. আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ আব্দুস সালাম, নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-৫ আহমদ হোসেন, কিশোরগঞ্জ-২ আবদুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম, মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ, ঢাকা-৪ সানজিদা খানম।
ঢাকা-৫ হারুনর রশীদ মুন্না, ঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকন, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মো. মাইনুল হোসেন খান, গাজীপুর-৩ রুমানা আলী, নরসিংদী-৩ ফজলে রাব্বি খান, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ-আল-কায়সার, ফরিদপুর-১ মো. আব্দুর রহমান, ফরিদপুর-৪ কাজী জাফর উল্যাহ, সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মোহম্মদ সাদিক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরীফ, ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান, কুমিল্লা-১ মো. আবদুস সবুর, কুমিল্লা-৮ আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, চাঁদপুর-১ সেলিম মাহমুদ, চাঁদপুর-২ মোফাজ্জল হোসাইন চৌধুরী, ফেনী-১ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, ফেনী-৩ মো. আবুল বাশার, নোয়াখালী-৬ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-১ মাহাবুব উর রহমান, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ সালাহ উদ্দীন আহমদ।
কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। গত ১৫ বছর ধরে হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে ২০১৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে এম সেলিম ওসমান।
এর আগে নাসিম ওসমানের মৃত্যুর পর উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন সেলিম ওসমান।









