বিজ্ঞান ও প্রযুক্তি

স্বাস্থ্যসেবা দিতে আসছে বিডিইএমআর অ্যাপ

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশে স্বাস্থ্যসেবায় মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে নতুন একটি মোবাইল অ্যাপ আনছে মেডিকেল সফটওয়্যার প্রতিষ্ঠান বিডিইএমআর।

বিডিইএমআর নামে এই মোবাইল অ্যাপটি বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে উদ্বোধন করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি থেকে অ্যাপটি উদ্বোধন করবেন।

 

বিডিইএমআর নামের অ্যাপটি প্রথমাবস্থায় শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। পরে এটি অ্যাপলের আইওএস প্লাটফর্মে ছাড়া হবে।

অ্যাপটি ব্যবহার করে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট পাওয়া যাবে। এছাড়াও এটির সাহায্যে পেসক্রিপশন, মেডিকেল টেস্টের রিপোর্ট, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করা যাবে।

কানাডা প্রবাসী বাংলাদেশী চিকিৎসব অসিত বর্ধন অ্যাপটি উন্নয়ন করেছেন। এছাড়াও ওয়েবসাইট থেকে চিকিৎসাসংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারবেন যেকেউ।

গুগল প্লে স্টোরে গেলে চারটি ক্যাটাগরির বিডিইএমআর অ্যাপ পাওয়া যাবে। যেখান থেকে রোগী, ডাক্তার, ক্লিনিকসহ অন্যান্যরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন।

সূত্র:  টেকশহর