সদ্য প্রকাশিত
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল
খেলা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চমক পুষ্পকুমারা

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চমক পুষ্পকুমারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুই ম্যাচের টেস্ট সিরিজে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব যে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের কাঁধেই আসবে, তা আগে থেকেই জানা ছিল। তবে মুশফিক-সাকিবদের জন্য চমক হিসেবে দেখা যাবে ২৯ বছর বয়সী চামারা পুষ্পকুমারাকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে এই বাঁ-হাতি স্পিনারের।

 

ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন পুষ্পকুমারা। ২০১২ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়েও তিনি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষেও বল হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল এই বাঁ-হাতি স্পিনারকে।

 

পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য গতকাল সোমবারই শ্রীলঙ্কা পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ২ ও ৩ মার্চ মুশফিকরা খেলবেন একটি প্রস্তুতি ম্যাচ। এর পর ৭ মার্চ থেকে গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশের জন্য একটা মাইলফলক। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটি হবে বাংলাদেশের শততম টেস্ট।

 

শ্রীলঙ্কার টেস্ট দল : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয় বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, মালিন্দা পুষ্পকুমারা

সূত্র: এনটিভি