সদ্য প্রকাশিত
৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি
খেলা

গ্রিনিজ-ওয়াহদের রেকর্ড ডাকছে ডি কককে

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গ্রিনিজ-ওয়াহদের রেকর্ড ডাকছে ডি কককে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সম্প্রতি ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে আছেন কুইন্টন ডি কক। উইকেটকিপার এই ব্যাটসম্যান টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে জন্টি রোডসের রেকর্ড স্পর্শ করেছেন। বুধবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ফিফটি করলেই তিনি গড়বেন নতুন রেকর্ড। টানা ছয় ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড নেই যে দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যানের। সব মিলিয়েই রেকর্ডটা আছে মাত্র পাঁচজনের।

ফেব্রুয়ারির শুরুতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে ডি কক করেছিলেন ৫৫ ও ১০৯। নিউজিল্যান্ড সফরে প্রথম তিন ওয়ানডেতে তার রান ৬৯, ৫৭ ও ৬৮। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড ছিল কেবল রোডসের। সব মিলিয়ে তালিকাটা অবশ্য বেশ বড়- ২৬ জনের। এর মধ্যে বিরাট কোহলির আছে দুবার।

তবে টানা ছয় ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড আছে মাত্র পাঁচজনের- গর্ডন গ্রিনিজ, অ্যান্ডু জোনস, মার্ক ওয়াহ, ইউসুফ ইউহানা (পরে তার নাম হয়েছে মোহাম্মদ ইউসুফ) ও কেন উইলিয়ামসন। গ্রিনিজ-ওয়াহদের সেই রেকর্ড ডাকছে এবার ডি কককে। বিশ্ব রেকর্ডটা অবশ্য আরো দূরের পথ। ১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে বিশ্ব রেকর্ডটা জাভেদ মিয়াঁদাদের।

সূত্র: রাইজিংবিডি