সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

আফগানিস্তানে হামলায় ১২ পুলিশ নিহত

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আফগানিস্তানে হামলায় ১২ পুলিশ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধারা মঙ্গলবার শব্দবিহীন অস্ত্র ও গ্রেনেড নিয়ে একটি পুলিশ ফাড়িতে হামলা চালিয়েছে। এতে ১২ পুলিশ নিহত হয়। সেই সঙ্গে নিয়ে গেছে তাদের অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ। কর্মকর্তারা এ কথা জানায়।

হেলমান্দের ডেপুটি পুলিশ প্রধান জানান, তালবান জঙ্গিরা প্রথমে শব্দবিহীন বন্দুক দিয়ে একজন রক্ষীকে গুলি করে হত্যা করে। এরপর ফাড়ির ভেতরে ঢুকে অবশিষ্ট পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে সবাইকে।

এরপর অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ নিয়ে চলে যায় তারা।

আরেক প্রাদেশিক কর্মকর্তা জানান, ফাড়ির ভেতরের কেউ তালেবানের পক্ষ নিল কিনা, এখন তা খতিয়ে দেখা হচ্ছে। একজন রক্ষীরও কোনো খোঁজ পওয়া যাচ্ছে না। তার খোঁজ জানার জন্য তদন্ত চালানো হচ্ছে।

অপর এক হামলায় প্রতিবেশি মারজাহ জেলায় আরো ১২ পুলিশ নিহত হয়। এক তালেবান মুখপাত্র জানান, একঘণ্টা ধরে বন্দুক যুদ্ধে তারা নিহত হয়।

লস্কর গাহয়ের কিছু এলাকাসহ হেলমান্দ প্রদেশের অধিকাংশ এলাকা তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর পুরো দেশের ৬০ ভাগ এলাকা নিয়ন্ত্রণে রয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে।

সূত্র: রাইজিংবিডি