সদ্য প্রকাশিত
৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: জয় পেল তালতলা টাইগার্স

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: জয় পেল তালতলা টাইগার্স

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। মঙ্গলবার রাত আটটায় দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় তালতলা টাইগার্স বনাম আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ। এতে তালতলা টাইগার্স  ৫৭ রানে পরাজিত করেন আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ দলকে।

 

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তালতলা টাইগার্স দল। দলীয় ৩৮ রানে ৫ উইকেটের পতন ঘটে। পরে ব্যাট করতে নামেন ভুলু। ভুলুর ৩৮ এবং সুমনের ৩০ রানের জুটিতে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১২৪ এ।

 

জবাবে ব্যাট করতে নেমে আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ সবকটি উইকেট হারিয়ে ৯ ওভারে সংগ্রহ করে ৬৭ রান। নিজের জন্মদিনে তালতলা টাইগার্স দলের সবুজ সংগ্রহ করেন ৩ টি উইকেট।

 

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তালতলা টাইগার্স দলের সবুজ। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

 

আগামিকাল বুধবার দুইটি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম খেলায় মুখোমুখি হবেন বিশ বেটেলিয়ান এবং রাজবাড়ি এক্সপ্রেস। অন্যদিকে দ্বিতীয় খেলায় সাবু সরকার স্মৃতি সংঘের সাথে লড়বেন শিরোইল স্বেচ্ছাসেবী দল।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ