সঠিক পাত্র বেছে নিন
সূর্যের আলো থেকে দূরে রাখুন
আদর্শ তাপমাত্রায় রাখুন

মধুর জন্য আদর্শ তাপমাত্রা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্রিজে রেখে ঠান্ডা করবেন না বা অতিরিক্ত গরম স্থানের রাখবেন না। রেফ্রিজারেশন মধুকে স্ফটিক করতে এবং এর স্বাদ পরিবর্তন করতে পারে। ভালোভাবে মধু সংরক্ষণের জন্য এটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন।
এয়ার টাইট পাত্র ব্যবহার
মধু সব সময় এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করবেন। এতে মধুর ভেতরে আর্দ্রতা প্রবেশ করতে পারে না। যা মধুর স্বাদ, রঙ এবং সামগ্রিক গুণমান ধরে রাখে। তাই মধু যেকোনো পাত্রে রেখে দিলেই চলবে না, এটি সংরক্ষণের জন্য এয়ার টাইট পাত্রের বিকল্প নেই। প্রতিবার বের করার পর মধুর পাত্রের মুখ আগের মতোই শক্ত করে আটকে রাখুন।
শুকনো চামচ ব্যবহার
মধুর পাত্রে কখনো নোংরা বা ভেজা চামচ ডুবিয়ে রাখবেন না। আর্দ্রতা মধুর সবচেয়ে খারাপ শত্রু, যা এটি দ্রুত নষ্ট করতে পারে। মধু দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রতিবার শুকনো চামচ ব্যবহার করুন। এভাবে ব্যবহার করলে মধু ছয় মাস পর্যন্ত ভালো ও টাটকা থাকবে।










