সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
খেলা

লাহোরে ফাইনাল নিয়ে বিপাকে পিসিবি

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লাহোরে ফাইনাল নিয়ে বিপাকে পিসিবি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আগামী ৫ মার্চ পাকিস্তানের লাহোরে চলমান পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন ঘোষণায় আবারো বিপাকে দেশটির ক্রিকেট বোর্ড।

 

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট হিসেবে পরিচিত জমজমাট আসর পিএসএলের চলমান আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই আসরের এবারের ফাইনালটি হতে পরে লাহোরে।

 

তাতে, প্রথমত বাধ সাধে বিদেশি ক্রিকেটাররা। পাকিস্তানে নিরাপত্তার ঝুঁকি থাকায় তারা ফাইনালে লাহোরে খেলতে রাজী হয়নি। পিএসএল কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানান, বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে খেলতে না গেলেও পিএসএলের ফাইনাল লাহোরেই হবে। সেখানে প্রয়োজনে স্থানীয় ক্রিকেটারদের খেলানো হবে।

 

এমন দোটানার মধ্যেও যদি লাহোরেই পিএসএলের ফাইনাল ম্যাচ হয়, তাতেও সমস্যায় বাড়ছে আয়োজক কমিটির। চলমান আসরটিও সম্প্রচারস্বত্ত্ব আছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের। তারা সাফ জানিয়েছে, লাহোরের ফাইনালে তারা যাবে না।

 

তাতে, বিপাকেই পড়েছে আয়োজক কমিটি। তবে, জানা যায়, যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি ম্যাচটি সম্প্রচার করতে পাকিস্তানে না গেলেও দুবাইয়ের আরেকটি প্রতিষ্ঠান ফাইনাল ম্যাচটি সম্প্রচার করতে ইচ্ছে পোষণ করেছে।

সূত্র: বাংলা নিউজ