সদ্য প্রকাশিত
৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি
খেলা

ইনজুরি কাটিয়ে ক্যারিবীয় সফরে হেলস

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইনজুরি কাটিয়ে ক্যারিবীয় সফরে হেলস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

হাতের ফ্র্যাকচার থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে ফিরছেন অ্যালেক্স হেলস। যদিও এখনো অফিসিয়ালি স্কোয়াডে যুক্ত হননি। মেডিকেল টিম ও কোচিং স্টাফের চোখে পর্যান্ত ফিট বিবেচিত হলেই ব্যাটিংয়ে ফিরবেন।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অ্যান্টিগায় উড়াল দেওয়ার কথা ওয়ানডেতে ইংল্যান্ডের রেকর্ড সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার হেলসের (১৭১, পাকিস্তানের বিপক্ষে)। কিন্তু, সেখানে তার পুনর্বাসন অব্যাহত থাকবে। স্ক্যান রিপোর্ট ইতিবাচক হওয়ার ক্যারিবীয় সিরিজে ফিরেছেন তিনি।

 

গত জানুয়ারিতে ভারত সফরে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন ২৮ বছর বয়সী এ ডানহাতি ওপেনার। তাই ও. ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ঘোষিত মূল দলে তাকে রাখা হয়নি।

 

অ্যান্টিগায় আগামী শুক্রবার (৩ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৯ মার্চ।

সূত্র: বাংলা নিউজ