সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ন্যাশনাল ক্রিকেট সেন্টারের কোচ হলেন হ্যারিস

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ন্যাশনাল ক্রিকেট সেন্টারের কোচ হলেন হ্যারিস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারের (এনসিসি) কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। তার সঙ্গী সাবেক অজি ব্যাটসম্যান ম্যাথু এলিয়ট।

 

ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াড ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের তরুণ স্কোয়াড নিয়ে কাজ করবেন দু’জন। তাদের প্রথম চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কার বিপক্ষে এপ্রিলের হোম সিরিজ।

 

খন্ডকালীন মেয়াদে কোচিং অভিজ্ঞতা রয়েছে ৩৭ বছর বয়সী হ্যারিসের। এনসিসি’তে খেলোয়াড় পরবর্তী ক্যারিয়ার অব্যাহত রাখবেন তিনি। ২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড ও ব্রিসবেন হিট টিমে তাকে কোচিং ভূমিকায় দেখা গেছে।

 

অন্যদিকে, ৪৫ বছর বয়সী এলিয়ট সব ধরনের ক্রিকেট থেকে বিদায় ‍নেন ২০০৮ সালে। এরপর তিনি ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ও ভিক্টোরিয়ার হয়ে কোচিং পেশায় পা রাখেন।

সূত্র: বাংলা নিউজ