সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সিরিজে ফিরতে বিরাটদের পাহাড় ট্রেক

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সিরিজে ফিরতে বিরাটদের পাহাড় ট্রেক

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে আড়াই দিনের মধ্যে প্রথম টেস্ট হারের ধাক্কা কাটিয়ে উঠতে নতুন রাস্তা বের করলেন বিরাট কোহালিরা। পাহাড় ট্রেকিংয়ের মাধ্যমে নিজেদের এক করে নেওয়া। আগামী শনিবার বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট শুরু। তার আগে সোমবার কোহলি, অশ্বিন-সহ বেশ কয়েক জন ক্রিকেটার বেরিয়ে পড়লেন ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় ট্রেক করতে। পুনে শহর থেকে ৮০ কিলোমিটার দূরত্বে তামহিনি ঘাট।

 

এখনও পুনেতেই রয়েছে ভারতীয় দল। বেঙ্গালুরু ম্যাচ ৪ মার্চ থেকে শুরু তার আগে সোমবার ট্রেকিং করেই সময় কাটালেন বিরাট কোহালিরা। তারপর অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

 

বিরাট কোহালি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা তো ছিলেনই সঙ্গে ছিলেন সস্ত্রীক অজিঙ্কে রাহানেও। পরে জাদেজার পোস্ট থেকেই জানা গেল পুনে থেকে ৮০ কিলোমিটার দুরের তামহিনি ঘাটকে ট্রেক করতে গিয়েছিল পুরো দল।

...কোহালি টুইট করেছেন, ‘প্রত্যেকটা দিনই মঙ্গল আর সুযোগ নিয়ে আসে। কৃতজ্ঞ থাকুন আর সামনে এগিয়ে চলুন।’

 

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও নানাভাবে অবসর সময়টা কাটিয়েছেন। সোমবার দলের ওপেনার ডেভিড ওয়ার্নার নিজের মেয়ের সঙ্গে ছবি টুইট করেন। টুইটারে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি।

 

চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে অজিরা ইতোমধ্যে ১-০ এগিয়ে রয়েছে।

 

সূত্র: বাংলা নিউজ