জাতীয়

নিহত ও নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে স্বজনদের ভীড়

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :

রাত হয়ে যাওয়ায় অন্ধকারে দুর্ঘটনায় থাকা মানুষের খোঁজ পাচ্ছেন না তারা।

সোমবার (২৩ অক্টোবর) ভাইয়ের খোঁজ নিতে আসা ভৈরবের আগানগর এলাকার বাসিন্দা আকরাম হোসেন বলেন, আমার বড় ভাই বিদেশ যাবে বলে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ শুনি ট্রেন দুর্ঘটনা। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। অনেক খোঁজ করেও কোথাও তার সন্ধান পাচ্ছি না।

নানীর খোঁজ নিতে আসা মো. সফিকুল হোসেন বলেন, আমার নানী ঢাকায় পরিবার নিয়ে থাকেন। আমাদের বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন। আজকে ট্রেনে করে ঢাকা যাওয়ার জন্য এগারসিন্ধু ট্রেনে রওনা দেন। স্টেশন অতিক্রম করার পর শুনি দুই ট্রেনের সংঘর্ষ। এখন আমার নানীর সন্ধান পাচ্ছি না। জানি না বেঁচে আছে না মরে গেছে।

ভৈরব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য নাজমুল হক বলেন, আমরা ঘটনার পর থেকে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে গিয়েছি। গুরুতর আহতদের রক্তের ব্যবস্থা করছি।

ট্যাগ: