
কিশোরগঞ্জের ভৈরব জংশনে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। এতে কয়েকজন হতাহতের শঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে জংশনে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।








