লাইফ স্টাইল

রিপুকে সংযত রাখুন সিংহ, আশা পূরণ হবে ধনুর

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ১ ও ৭। শুভবার সোম ও রবি। শুভ রত্ন এমিথিস্ট ও রুবি।

 

প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও সৃজনশীল। উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। আপনার সহমর্মিতাবোধ প্রখর। অন্যের সাহায্যে অনায়াসে ঝাঁপিয়ে পড়তে পারেন। প্রখর অন্তর্দৃষ্টি আপনার বড় গুণ। সহজে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারেন। জীবনে আপনাকে প্রচুর ভ্রমণ করতে হতে পারে।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর অসুস্থবোধ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক কাজে সম্পৃক্ত হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকতে হবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করবেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। চোখ অথবা মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

সূত্র: এনটিভি