সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

লেবাননে ছিনতাইকারীর ধাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিলু মোল্লা ও জুয়েল হোসেন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ফজলু নামে আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে বৈরুতের ছুল আহাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দূতাবাসের অনুষ্ঠান শেষে নিলু মোল্লা, জুয়েল হোসেন ও ফজলু এই তিন বাংলাদেশি একটি মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। তারা ছুল আহাদের কাছে পৌঁছালে ছিনতাইকারী মোটরসাইকেলযোগে বাংলাদেশিদের ধাওয়া করলে দ্রুতগতির মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।

আরোহীরা সবাই ছিঁটকে রাস্তায় পড়ে যায়। পরে অ্যাম্বুলেন্স এসে তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলু মোল্লা ও জুয়েলকে মৃত ঘোষণা করে। ফজলু নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোম হাসপাতালে চিকিৎসাধীন।

লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিহত নিলু মোল্লা লেবানন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বাড়ি বাংলাদেশে খুলনার রুপশা উপজেলায় ও জুয়েল হোসেনের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলায়।

এদিকে দুই বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তা, লেবানন আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে আসেন।