জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদো। আজ সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকেল পৌনে ৫টায় ওই বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন পিয়েরে মায়াদো।

এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।

বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে ইইউ-রাষ্ট্রদূত ও বিএনপির পক্ষ থেকে কিছুই সাংবাদিকদের জানানো হয়নি।

গত ২২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

 

সূত্র: এনটিভি