সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: কামরুজ্জামান স্মৃতি সংঘের জয়

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: কামরুজ্জামান স্মৃতি সংঘের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় শহীদ কামরুজ্জামান স্মৃতি সংঘ বনাম রাজশাহী সিক্সার দলের মধ্যে। এতে কামরুজ্জামান স্মৃতি সংঘ ৫৪ রানে পরাজিত করে রাজশাহী সিক্সারকে।

 

প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে কামরুজ্জামান স্মৃতি সংঘ রুম্মনের ৩১ এবং দেলওয়ারের ২৮ রানে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১২৩ এ। পতন ঘটে ৫ উইকেটের।

 

জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী সিক্সার দল সংগ্রহ করে ৬৯। কামরুজ্জামান স্মৃতি সংঘ দলের সুমন একে একে ৩ টি উইকেটের পতন ঘটান।

খেলা শেষে অপরাজিত থেকে এক ওভার বল করে এক উইকেট সংগ্রহ করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কামরুজ্জামান স্মৃতি সংঘ দলের সুমন। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

দিনের দ্বিতীয় খেলায় হেমলেট ওয়ারিয়ার্স লড়বেন রয়েল এন্টারপ্রাইজ।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ