রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা সামাজিক যোগযোগ মাধ্যম ‘এক্স’-তে বলেছে, বাসটি প্রায় ৫৫ জন অভিবাসী বহন করছিল। বাসটি ওক্সাকা রাজ্যের একটি মহাসড়কে যাওয়ার সময় উল্টে যায়। বাসে থাকা বেশিরভাগই ভেনিজুয়েলার বাসিন্দা।
মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত শনাক্ত হওয়া মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, দুজন নারী ও তিনজন নাবালক রয়েছে। আহতদের মধ্যে ২৮ জন ভেনেজুয়েলার এবং একজন পেরুর বাসিন্দা। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
ওক্সাকার নাগরিক সুরক্ষা সংস্থার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে বাসটি উল্টে গেছে যা গাড়ির উপরের অংশে ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে।

পুয়েব্লার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে, আহতদের প্রতিবেশী রাজ্য পুয়েবলার স্থানীয় হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে।
ওক্সাকার গভর্নর সালোমন জারা ক্রুজ স্প্যানিশ ভাষায় পোস্ট করে জানিয়েছে, রাষ্ট্রীয় কর্মকর্তারা দুর্ঘটনায় হতাহতদের সহায়তা দিচ্ছেন।
ওই পোস্টে তিনি বলেন, ওক্সাকা-কুয়াকনোপালান হাইওয়েতে ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত, যাতে বেশ কয়েকজন অভিবাসী মারা যায়। হতাহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।










