সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বার্সার ৭৩ বছরের রেকর্ডে ভাগ বসালো রিয়াল

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বার্সার ৭৩ বছরের রেকর্ডে ভাগ বসালো রিয়াল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বার্সেলোনার ৭৩ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছে রিয়াল মাদ্রিদ। পরবর্তী ম্যাচে গোল পেলেই চিরপ্রতিদ্বন্দ্বিদের ছাড়িয়ে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা। ভিয়ারিয়ালের মাঠে ৩-২ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে টানা ৪৪টি অফিসিয়াল ম্যাচে গোলস্কোরের মাইলফলক স্পর্শ করে গ্যালাকটিকোরা।

 

১৯৪২ থেকে ১৯৪৪ এ সময়ে টানা গোল করার রেকর্ড গড়েছিল বার্সা। দীর্ঘ সময় পর সেটিই এখন হুমকির মুখে! ঘরের মাঠে লাস পালমাসের জালে বল পাঠালেই নতুন ইতিহাসের জন্ম দেবে লস ব্লাঙ্কসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় বুধবার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটায় লিগ ম্যাচটি শুরু হবে।

 

সবশেষ গত বছরের এপ্রিলে গোলহীন অভিজ্ঞতার শিকার হয় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আর গোলস্কোর থামায়নি স্প্যানিশ জায়ান্টরা।

 

গত মৌসুমের শেষ পাঁচ ম্যাচে গোল করে এ যাত্রা শুরু করেছিল রিয়াল। বাকি ৩৯টি ম্যাচ ২০১৬-১৭ মৌসুমের। এবার রোনালদো-বেল-বেনজেমাদের সামনে সংখ্যাটা বাড়িয়ে অনন্য রেকর্ড গড়ার হাতছানি!

সূত্র: বাংলা নিউজ