সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

একই দলে শচীন, পন্টিং, সাঙ্গা, ওয়ার্ন

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
একই দলে শচীন, পন্টিং, সাঙ্গা, ওয়ার্ন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

একই দলে বিশ্বের সেরা একাদশ রয়েছে, চোখ জুড়িয়ে যাওয়ার মতো খবর। এমনই এক একাদশ তৈরি করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেল। যেখনা শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও শেন ওয়ার্নের মতো তারকাদের রাখা হয়েছে।

 

৩২ বছর বয়সী সামিত বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে খেলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট। এরই মাঝে তৈরি করেছেন তার স্বপ্নের একাদশ। যদি নির্দিষ্ট কোনো ফরম্যাটের কথা উল্ল্যেখ করেননি তিনি।

 

সামিত তার একাদশে সর্বোচ্চ তিন জন রেখেছেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে। দু’জন করে আছেন ভারত ও ইংল্যান্ডের। আর একমাত্র শ্রীলঙ্কান হিসেবে আছেন কুমার সাঙ্গাকারা। নেই পাকিস্তান, নিউজিল্যান্ড বা বাংলাদেশি কোনো ক্রিকেটার।

 

সামিত প্যাটেলের সর্বকালের সেরা একাদশ-বিরেন্দ্র শেওয়াগ, হাশিম আমলা, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কেভিন পিটারসেন, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, ডেল স্টেইন, গ্লেন ম্যাকগ্রা ও জেমস অ্যান্ডারসন।

সূত্র: বাংলা নিউজ