সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

বাঘায় বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় বর জুয়েল নিহত

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৩২ মিনিট পড়া
বাঘায় বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় বর জুয়েল নিহত


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় বর জুয়েল রানা (২৪) নিহত হয়েছেন। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। এমন সময় খবর এল সড়ক দুর্ঘটনায় মারা গেছে হবু বর জুয়েল রানা। জুয়েল রানা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর বান্দা বটতলা গ্রামের মোস্তফা আলী ছেলে।

জানা যায়, জুয়েল রানা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মাথার চুল সাঁটাতে বিনোদপুর বাজারে গিয়েছিলেন। চুল সাঁটিয়ে বিকাল ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি বাঘা-চারঘাট মহাসড়কের বিনোদপুর সাজির বটতলা এলাকায় পোঁছলে অপর দিক থেকে আসা ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় সে রাস্তার উপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।

জুয়েল রানার পিতা মোস্তফা আলী জানান, শুক্রবার একই উপজেলার মীরগঞ্জ গ্রামের তজলু মেম্বরের ভাতিজার সঙ্গে জুয়েল রানা বিয়ের অনুষ্ঠান ছিল। বাড়িতে প্রস্তুতিও শেষ পর্যায়ে। বিনোদপুর বাজার থেকে মাথার চুল সাঁটিয়ে মোটরসাইকেলে নিয়ে নিজ বাড়ি ফেরার পথে ভটভটির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাঘা থানায় দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নিবেন।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।