সিল্কসিটিনিউজ ডেস্ক :
গত কয়েক বছর ধরে ৫জি সেবা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভেরিজন। অবশেষে সেই চেষ্টা সফলতার মুখ দেখতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে পঞ্চম-প্রজন্মের এই ওয়্যারলেস সেবা। গত বুধবার এই ঘোষনা দিয়েছে কোম্পানিটি।
একেবারে প্রান্তিক অঞ্চল থেকে শুরু হবে ৫জি সেবা। ভেরিজনের মতে, প্রাথমিকভাবে আন আরবর, মিশিগান, আটলান্টা, বার্নার্ডসভিলে, নিউ জার্সি, ব্রকটন, ম্যাসাচুয়েটস, ডালাস, ডেনভার, হস্টন, মিয়ামি, সিয়াটল, ওয়াশিংটন ডিসি ও সাকরামেন্টো শহরের গ্রাহকরা এই সেবা পাবেন।

ফোরজির চেয়েও ৪০ গুন দ্রুতগতির ইন্টারনেট অভিজ্ঞতা দেবে ৫জি। যার মাধ্যমে স্বচালিত কার থেকে রোবটের কার্যক্রম সহজ হবে। এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই ভেরিজন সেবাটি চালু করবে।
নতুন ৫জি টাওয়ারের আওতায় থাকা গ্রাহকদের এই সেবা পরীক্ষামূলকভাবে গ্রহণের সুযোগ দেবে ভেরিজন। ধারাবাহিকভাবে ২০২০ সাল নাগাদ পূর্ণাঙ্গভাবে সেবাটি চালু করবে প্রতিষ্ঠানটি।
সূত্র : টেকশহর









