বিজ্ঞান ও প্রযুক্তি

আন্তঃবিশ্ববিদ্যালয় রিপ্লে প্রোগ্রামিংয়ে জাহাঙ্গীরনগরের আধিপত্য

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজচ ডেস্ক :

সিটি ইউনিভার্সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আন্তঃবিশ্ববিদ্যালয় রিপ্লে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় আধিপত্য দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফোরম্যাটিক্স দল pi=3, এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দটি দল যথাক্রমে JU (Fame (^_^) | Game (*_*)) এবং JU_MSM.

 

শনিবার পাঁচ ঘণ্টাব্যাপী সিএসই ফেস্টিভ্যাল আন্তঃবিশ্ববিদ্যালয় রিপ্লে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে।

দেশের ৬৫টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ২৮১টি দলে ৮৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিপলু হাওলাদারের নেতৃত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি বিচারক দল দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা পরিচালনা করেন সিএসই বিভাগীয় প্রধান মো. সাফায়েত হোসেন।

প্রতিযোগিতার ফলাফল এই লিঙ্কে পাওয়া যাবে।

সূত্র : টেকশহর