সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আলো জ্বললো ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আলো জ্বললো ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবশেষে আলো জ্বললো ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। বকেয়া বিল পরিশোধ করায় পুনরায় চালু হয়েছে মারাকানা স্টেডিয়ামের বিদ্যুৎ। ব্রাজিলিয়ান মুদ্রায় ১.৩ মিলিয়ন রেইস বকেয়া পড়েছিল।

 

তদারকির অভাব ও চরম অব্যবস্থাপনায় অলিম্পিক আয়োজনের মাত্র কয়েক মাস পরেই মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ব্রাজিলের ঐতিহাসিক এই স্টেডিয়াম। তবে, স্টেডিয়ামের ম্যানেজার বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করায় আবারো স্টেডিয়ামের বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। স্টেডিয়াম কর্তৃপক্ষ গত তিন মাসের বিদ্যুত বিল পরিশোধ করেছে বলে নিশ্চিত করেছে মারাকানার বিদ্যুত বিভাগ।

 

১৯৫০-এর ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হয়েছিল ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। ২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৬-র রিও অলিম্পিক আয়োজনকে সামনে রেখে এই স্টেডিয়ামের উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করে ব্রাজিল সরকার। শুধুমাত্র অলিম্পিকের জন্যই প্রায় ১.৮ মিলিয়ন রেইস বিদ্যুৎ বিল জমা পড়ে। তবে, স্টেডিয়াম কর্তৃপক্ষ আর বিদ্যুৎ বিভাগের আলোচনা শেষে পরিশোধ করা হয় ১.৩ মিলিয়ন রেইস।

 

গত সপ্তাহে বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় পুরোপুরি অন্ধকারে ঢেকে যায় মারাকানা। স্টেডিয়ামের পরিচালনা নিয়ে কয়েকটি পক্ষ তৈরি হওয়ার কারণেই এতোদিন কেউ বিল পরিশোধের ব্যাপারে এগিয়ে আসেনি।

সূত্র: বাংলা নিউজ