সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ফিল্ডিংয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ!

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফিল্ডিংয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে আজকেও মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ধারাবাহিক পার্ফমেন্স অব্যাহত রেখে টানা পঞ্চম ম্যাচেও খেলছেন টাইগার সাইলেন্ট কিলার।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের ১৭তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে টসজিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সারফরাজ আহমেদ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

গতকাল (বৃহস্পতিবার) মাহমুদউল্লাহ রিয়াদের অলরাউন্ডার নৈপুণ্যে করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই জয়ের ফলে ২০১৭ সালে পিএসএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

কোয়েটার হয়ে টানা চতুর্থ ম্যাচে খেলতে নেমে বল হাতে ৪ ওভারে ২১ রান খরচায় ৩টি উইকেট এবং ব্যাট হাতে ৪ বলে অপরাজিত ৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে পিএসএলে প্রথমবারের মত ম্যাচসেরার পুরস্কারটি নিজের করে নেন সাইলেন্ট কিলার রিয়াদ।

এদিকে ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পিএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইসলামাবাদ ইউনাইটেড।

সূত্র: রাইজিংবিডি