সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ব্যাটিংয়ে পেশোয়ার জালমি, খেলছেন সাকিব-তামিম!

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ব্যাটিংয়ে পেশোয়ার জালমি, খেলছেন সাকিব-তামিম!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে আজকেও মাঠে নামছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ধারাবাহিক পার্ফমেন্স অব্যাহত রেখে টানা চতুর্থ ম্যাচেও খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের ১৬তম ম্যাচে লাহোরের বিপক্ষে মাঠে নেমেছে পেশোয়ার জালমি। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামি। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

এদিকে ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পিএসএলের পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে সাকিব-তামিমের দল পেশোয়ার জালমি। অপরদিকে সমান সংখ্যক ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে লাহোর কোয়ালান্দার্স। আজকে যে দল জিতবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে।

সূত্র: রাইজিংবিডি