শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:
ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭ কিশোরকে উদ্ধার ও ১ পাচারকারীকে আটক করেছে সিআইডি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাস স্টান্ড এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
বগুড়া জেলার নন্দী উপজেলার তেঘরি গ্রাম থেকে তাদেরকে ভারতের তামিননাড়ু তে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
উদ্ধারকৃত শিশুরা হল, তেঘরি গ্রামের হাফিজুর (১৪), জহুরুল (১৪), মামুন (১৫), রনি আলী (১৮), রনি আহমেদ (১৪), আব্বাস আলী (১৪) ও রজব আলী (১৪)।

আটককৃত পাচারকারী আয়ুব হোসেন বগুড়া জেলার বেথুলি গ্রামের আয়নাল হোসেনের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বগুড়া জেলার নন্দী উপজেলার তেঘরি গ্রাম থেকে ৭ কিশোরকে চাকুরীর প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাড়ু এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কতিপয় পাচারকারী। গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ সিআইডি পুলিশের একটি দল জেলা শহরের আরাপপুর বাসস্টান্ডে বেনাপোলগামী বিআরটিসি বাসে তল্লাসী চালিয়ে ৭ কিশোরকে উদ্ধার করে। পরে তাদের সাথে থাকা পাচারকারী আয়ুব হোসেনকে আটক করা হয়।
স/অ









