সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পিএসএলে আজ সাকিব-তামিম ও রিয়াদের ম্যাচ

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পিএসএলে আজ সাকিব-তামিম ও রিয়াদের ম্যাচ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের সপ্তম ম্যাচে আজ বিকেলে মাঠে নামছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দল পেশোয়ার জালমি। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ লাহোর কোয়ালান্দার্স।

একই ভেন্যুতে রাতে নিজেদের সপ্তম ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‍সাকিব-তামিমের পেশোয়ার জালমি ও লাহোর কোয়ালান্দার্সের মধ্যকার লিগের ১৬তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে। একই মাঠে মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার লিগের ১৭তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচ দুইটি সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) মাহমুদউল্লাহ রিয়াদের অলরাউন্ডার নৈপূণ্যে করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই জয়ের ফলে ২০১৭ সালে পিএসএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

কোয়েটার হয়ে টানা চতুর্থ ম্যাচে খেলতে নেমে বল হাতে ৪ ওভারে ২১ রান খরচায় ৩টি উইকেট এবং ব্যাট হাতে ৪ বলে অপরাজিত ৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে পিএসএলে প্রথমবারের মত ম্যাচসেরার পুরস্কারটি নিজের করে নেন সাইলেন্ট কিলার রিয়াদ।

সূত্র: রাইজিংবিডি