সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

টিসি-পোচেওনের ড্রতে কপাল পুড়ল আবাহনীর

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
টিসি-পোচেওনের ড্রতে কপাল পুড়ল আবাহনীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব হোঁচট খেল, আর কপাল পুড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর।

পিছিয়ে পড়েও টিসি স্পোর্টস ক্লাবের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার পোচেওন সিটিজেন এফসি। এতে করে শেষ ম্যাচে কিরগিজস্তানের আলগা এফসির বিপক্ষে জিতলেও কোনও লাভ হবে না আবাহনীর, সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে গেছে তাদের।

দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া আবাহনী তাকিয়ে ছিল টিসি স্পোর্টস ও পোচেওনের ম্যাচের দিকে। পোচেওন হেরে গেলে শেষ ম্যাচটি হতো বাংলাদেশি ক্লাবের জন্য ভালো একটা সুযোগ। কিন্তু অন্তত এক পয়েন্টের দাবি নিয়ে মাঠে নামা দক্ষিণ কোরিয়ার দলটি প্রত্যাশা পূরণ করতে পারল। তৃতীয় ম্যাচ শেষে পোচেওনের পয়েন্ট ৫। দুটি ড্র ও এক জয়েই শেষ চারে উঠে গেল পোচেওন।

দক্ষিণ কোরিয়ার এ দলটির বিপক্ষে প্রতিযোগিতার একমাত্র পয়েন্ট পাওয়া আবাহনীর জন্য এখন শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতা রক্ষার।

খেলার ৪৫ মিনিটে টিসি স্পোর্টস ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন সেন্ট ভিনসেন্ত অ্যান্ড গ্রেনাডার ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস। দ্বিতীয়ার্ধে চাপ সৃষ্টি করে ৭২ মিনিটে পোচেওনকে সমতায় ফেরান পার্ক জুং সু।

৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’র চ্যাম্পিয়ন হলো টিসি স্পোর্টস ক্লাব। রানার্স আপ হলো পোচেওন।

সন্ধ্যা ৭টায় আবাহনী মুখোমুখি হবে অলগা এফসির।

সূত্র :বাংলাট্রিবিউন