সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল সিলেকশন প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমনের বড় ভাই ইকরামুল বাশার তুহিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন খ্যাতিমান ফুটবলার ইকরামুল বাশার তুহিন।
ইকরামুল বাশার নামকরা গোলরক্ষক ছিলেন। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ, ইস্ট এন্ড ক্লাব, ফরাশগঞ্জ, আরামবাগ ও ধানমন্ডি ক্লাবের হয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলেছেন।

দীর্ঘদিন ধরে তিনি পাকস্থলির ক্যান্সারে ভূগছিলেন। ক্যান্সারের কাছে হার মেনে আজ বৃহস্পতিবার ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সংস্থা।
সূত্র: রাইজিংবিডি










