সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মুস্তাফিজকে সাসেক্সের অভিনন্দন

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মুস্তাফিজকে সাসেক্সের অভিনন্দন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছর আগস্টে সাসেক্সের হয়ে কাউন্টি লিগে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এর জন্য অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল তাঁকে। দীর্ঘ পুনর্বাসন শেষে নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেও পুরোপুরি ফিট হননি বলে সব ম্যাচ খেলতে পারেননি। কাটার-মাস্টার খেলতে পারেননি ভারত সফরে একমাত্র টেস্টেও।

 

শেষ পর্যন্ত পরোপুরি ফিট হয়েই শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। আর এর জন্য বাঁহাতি পেসারকে অভিনন্দন জানিয়েছে সাসেক্স।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাসেক্সের পক্ষ থেকে মুস্তাফিজকে অভিনন্দনে লেখা হয়, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের বাংলাদেশ দলে ডাক পাওয়ার জন্য সাসেক্সের সাবেক খেলোয়াড় মুস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছি আমরা।’

 

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সে লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা।

 

৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ, কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।

 

অবশ্য প্রথম টেস্টের আগে ২-৩ ফেব্রুয়ারি দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি বাংলাদেশ।

 

টেস্ট সিরিজের পরই ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ২৫ মার্চ (দিবা-রাত্রি), দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ ( দিবা-রাত্রি) এবং তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল। আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ ও ৬ এপ্রিল।

সূত্র: এনটিভি