বিজ্ঞান ও প্রযুক্তি

এমডব্লিউসিতে দুটি স্মার্টফোন আনছে জিওনি

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্মার্টফোন প্রেমীদের এখন জোর অপেক্ষা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি ২০১৭)’ নতুন কোন ফোনের ঘোষণা আসবে। আর সেই সঙ্গে কি এনে বাজার মাতাবে প্রযুক্তি জায়ান্টরা।

অনেক প্রতিষ্ঠানই মুখ খুলছে না ফোন বিষয়ক সম্মেলনে চমক দেওয়ার জন্য। তবে জিওনি কিছুটা ব্যতিক্রম হয়ে আগেই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এমডব্লিউসিতে তারা দুটি ফোন নিয়ে হাজির হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জিওনি এ১ এবং জিওনি এ১ প্লাস নামের দুইটি ফোন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

ফোন দুটির উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে থাকবে বিশেষ সেলফি ক্যামেরা। রাতে ভালো মানের সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় থাকবে ফ্ল্যাশ। এছাড়া যেন ব্যবহারকারীরা আধিক সময় ব্যাটারি সুবিধা পান সে জন্য থাকবে উন্নত ব্যাটারি। দ্রুত চার্জের জন্য থাকবে ডুয়েল চার্জিং চিপ এবং থাকবে চমৎকার পাওয়ার সাশ্রয় সুবিধা।

তবে ফোনটিতে আর কি কি ফিচার বা কনফিগারেশন কি সেই সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, ফোনটির মূল্যে মিডরেঞ্জ ব্যবহারকারীদের হাতের নাগালে থাকবে।

উল্লেখ্য, বর্তমানে সময়ে স্মার্টফোন বাজারে শাওমি, অপ্পো, হুয়াওয়ের মত প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগীতার মূলত বাজারে বেশ পিছিয়ে আছে জিওনি। তাই প্রতিষ্ঠানটির লক্ষ্য থাকছে নতুন ডিভাইস এনে বাজার ধরার।

সূত্র : টেকশহর