সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

স্কুল ক্রিকেটে একাই ১৮৮!

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্কুল ক্রিকেটে একাই ১৮৮!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রো অঞ্চলের খেলায় আজ বুধবার ১৮৮ রানের ইনিংস খেলেছেন উইলস লিটর ফ্লাওয়ার স্কুলের রুবাইয়াত রেদওয়ান।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে আজ বুধবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ৪৪.৩ ওভারে ৩৪৮রানে অলআউট হয়। পরে মতিঝিলকে ৮৫ রানে অলআউট করে উইলস লিটল ফ্লাওয়ার। তাতে ম্যাচটি তারা জিতে নেন ২৬৩ রানের বড় ব্যবধানে।

ম্যাচে দীর্ঘ ১৭৪ মিনিট ক্রিজে টিকে ছিল রুবাইয়াত। ১১০ বলে ১৮ বাউন্ডারি আর ১৩ ছক্কায় সাজানো ছিল এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ইনিংস।

১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী ছিলেন মেহরাব হোসেন অপি। নির্মাণ স্কুলের এক ম্যাচে ৮৮ বলে ১৭৯ রানের ইনিংস ছিল অপির। পরবর্তীতে তিনি জাতীয়  দলের ওপেনার হন। একই স্কুলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও।

সূত্র : বাংলাট্রিবিউন