জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত

নিউজ ডেস্ক৭ জুলাই ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগ: