
সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে বিশ্ব। গত সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে, এটা স্বীকার করতেই হবে। এখন গ্রাম আর গ্রাম নেই, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি।
নিজ নির্বাচনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানকার সংসদ সদস্য শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এই উন্নয়ন করতে পারতাম না, যদি টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসী আমার দায়িত্ব না নিতেন।
প্রধানমন্ত্রী কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে নিম (মারগোসল), বকুল (স্প্যানিশ চেরি) এবং আমের তিনটি চারা রোপণ করেন। পরে তিনি নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করেন। সেখানে পৌঁছে দেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন।
টুঙ্গিপাড়াতেই রাত যাপন করেন শেখ হাসিনা। দুপুরেই তার ঢাকা ফেরার কথা রয়েছে।








