সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আগুয়েরোর জোড়ায় সিটির দুর্দান্ত জয়

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আগুয়েরোর জোড়ায় সিটির দুর্দান্ত জয়

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে শক্তিশালী মোনাকোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে গতকাল রাতের মোট আট গোলের উত্তেজনাকর লড়াই দেখেছে দর্শকরা। আর্জেন্টাইন তারকা আগুয়েরোর জোড়া গোলে ভর করে ওই ম্যাচে শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক ম্যানসিটি।

চেনা কন্ডিশনে ম্যাচের ২৬ মিনিটে ম্যানসিটিকে লিড এনে দেন রাহিম স্টার্লিং। তবে ছয় মিনিট পরেই ভিজিটরদের ম্যাচে ফেরান রাদামেল ফ্যালকাও। এরপর পাল্টা আক্রমণে ৪০ মিনিটে তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড লোতিনের গোলে পিছিয়ে যায় ম্যানসিটি। প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে হতাশা নিয়েই বিশ্রামে যায় ম্যানসিটি।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৮ মিনিটে ম্যানসিটিকে সমতায় ফেরান আগুয়েরো। এর আট মিনিট আগে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ফ্যালকাও। ৬১ মিনিটে এসে তার প্রায়শ্চিত্ত করেন। দুর্দান্ত এক গোলে ফরাসি ক্লাব মোনাকোকে এগিয়ে দেন ফ্যালকাও।

৭১ মিনিটে আবারও ম্যানসিটির ত্রাতার ভূমিকায় আর্জেন্টাইন তারকা আগুয়েরো। তার জোড়া গোলে ৩-৩ ব্যবধানে সমতায় ফেরে ম্যানসিটি। এরপর স্বাগতিকদের বিপক্ষে আর কুলিয়ে উঠতে পারেনি মোনাকো। দুই তরুণ ডিফেন্ডার জন স্টোনস ও মিডফিল্ডার লেরয় সেনের ৭৭ ও ৮২ মিনিটের গোলে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

তবে প্রতিপক্ষের মাঠে হারলেও তাদের মাঠে পাওয়া তিনটি অ্যাওয়ে গোলই মোনাকোকে ফিরতি লেগে এগিয়ে রাখবে। ফিরতি লেগে ঘরের মাঠে সেরাটা দিতে চাইবে ফরাসি এ ক্লাবটি।

সূত্র: রাইজিংবিডি