সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ট্রফি ঢাকায় আসবে ১৮ মার্চ

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ট্রফি ঢাকায় আসবে ১৮ মার্চ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিযোগিতা করতে যাওয়া আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি। ভ্রমণের পথে ট্রফি বাংলাদেশে আসবে ১৮ মার্চ।

ক্ষণগণনা শুরু হয়েছে আরও অনেক আগে। সময়ের স্রোত গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস ট্রফি। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের বাকি আর ১০০ দিন। ক্ষণগণনার এই পর্যায়ে মঙ্গলবার হয়ে গেল ট্রফি ভ্রমণের ছক। যে ভ্রমণে প্রতিযোগিতা করতে যাওয়া আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি। ভ্রমণের পথে ট্রফি বাংলাদেশে আসবে ১৮ মার্চ।

ভ্রমণের সময় মর্যাদার ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমিরা। বাদ যাবেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। মাশরাফিদের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু হওয়ার আগেই বাংলাদেশের মানুষ দেখতে পাবেন ট্রফি। ঢাকায় ট্রফিটি আসবে ১৮ মার্চ। ক্রিকেট ভক্তরা যেন কোনোভাবে মিস না করেন, সে জন্য ঢাকায় ট্রফিটি থাকবে চার দিন। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চাইলেই ঢাকায় এসে দেখতে পাবেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটি।

‘নিশান ট্রফি ট্যুর’ ২ মার্চ যাত্রা শুরু করবে ভারত থেকে। ২ থেকে ১৫ মার্চ ঘুরবে ভারতের মুম্বাই, বেঙ্গালুরু ও দিল্লি শহরে। দিল্লি থেকে ১৮ মার্চ ট্রফি চলে আসবে ঢাকায়। এর পর ঢাকা থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হয়ে ২ মে ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে, যেখানে ১ থেকে ১৮ জুন পর্যন্ত হবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি।

সূত্র: বাংলা ট্রিবিউন