গোদাগাড়ী প্রতিনিধি:
গোদাগাড়ী পৌর এলাকার মেধাবী ছাত্র সারওয়ার জাহান “গোদাগাড়ী উপজেলা’’ নামে এন্ড্রয়েড অ্যাপস তৈরী করে সুনাম অর্জন করেছেন।

সারওয়ার ভগবন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। সে রাজশাহী কলেজে রসায়ন বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে অধ্যয়নরত।
মেধাবী এই তরুন শিক্ষার্থীর হাতে তৈরী অ্যাপসটি মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত বইমেলায় উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজ।
এর আগে একুশে ফ্রেব্রুয়ারীর রাতে রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নিকট উপস্থাপন করলে মেধাবী এর তরুন শিক্ষার্থীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বই মেলায় আ্যাপসটি উদ্বোধনের জন্য অনুমতি প্রদান করেন।
উদিপ্ত এই শিক্ষার্থী সারওয়ার জাহান তাঁর প্রতিক্রিয়ায় জানান, বর্তমান যুগ আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল যুগ। মোবাইল ফোনের মাধ্যমে ক্ষণিকের মধ্যেই অনেক তথ্য উপাত্ত পাওয়া সম্ভব। অনেক দিন হতে আমার মনের স্বপ্ন ছিলো ইতিহাস সমৃদ্ধ আমাদের এই গোদাগাড়ী উপজেলার ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতিসহ নানান তথ্য নিয়ে একটি অ্যাপস বানানো যাতে করে প্রতিটি নাগরিক তাঁর প্রয়োজনীয় তথ্য ও গুরুত্ব পূর্ণ মোবাইল নম্বরও পাবে।
তিনি আরও জানান, জরুরী প্রয়োজনে এই অ্যাপসটি ব্যবহার করে থানা, ফায়ার সার্ভিস, হাসপাতাল সহ জরুরী মুহুর্তের সকল মোবাইল নং এখানে পাওয়া যাবে। অ্যাপসটি গোদাগাড়ীতে অমর একুশে বই মেলা ফ্রেন্ডস সার্কেল নামক স্টল হতে বিনামূল্যে যে কেউ নিতে পারবে।
স/অ









