সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

টেস্ট স্কোয়াড ঘোষণা, ফিরলেন রুবেল-মুস্তাফিজ

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
টেস্ট স্কোয়াড ঘোষণা, ফিরলেন রুবেল-মুস্তাফিজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১১টায় স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৬ সদস্যের স্কোয়াড: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়।

দলে ফিরেছেন: মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বাদ পড়েছেন: শফিউল ইসলাম।

ফিটনেসের কারণে ইমরুল কায়েসকে আপাতত স্কোয়াডের বাইরের রাখা হয়েছে। বিসিএলের চতুর্থ রাউন্ডেও প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন ইমরুল। ১ মার্চ চতুর্থ রাউন্ডের খেলা শেষ হওয়ার পর দুদিন বিশ্রাম নিয়ে ৪ মার্চ ফিটনেস টেস্ট দেবেন ইমরুল। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টের জন্য বাঁহাতি এ ওপেনারকে বিবেচনায় আনবেন নির্বাচকরা।

আগামী ৭ মার্চ গলে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে। পরের ম্যাচটি হবে ১৫ মার্চ। কলম্বোর পি. সারা আন্তর্জাতিক স্টেডিয়ামে এ ম্যাচটি হবে বাংলাদেশেল শততম টেস্ট ম্যাচ।

সূত্র: রাইজিংবিডি