সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

ভাতিজার মৃত্যুর খবর শুনে চলে গেলেন চাচাও!

নিউজ ডেস্ক১০ মে ২০২৩২ মিনিট পড়া
ভাতিজার মৃত্যুর খবর শুনে চলে গেলেন চাচাও!

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় ভাতিজা মো. রুবেল কুমারের (৩৫) মারা যাওয়ার সংবাদ শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা মো. মজনু কুমার (৫০)। আজ বুধবার (১০ মে) সকালে ভালুকা পৌর সভার ৫নং ওয়ার্ড পূর্বভালুকা এলাকায় ওই দুই মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মারা যাওয়া মজনু কুমার ও রুবেল কুমার একই বংশীয় এবং তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ভালুকা পৌর সভার ৫নং ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের মফিজ উদ্দিন কুমারের ছেলে মো. রুবেল কুমার আজ বুধবার (১০ মে) স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ আদায় করেন এবং মসজিদ থেকে বের হওয়ার সময় দরজার কাছে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন। পরে, অন্যান্য মুসল্লীরা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রুবেল কুমারকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই ওয়ার্ডের মো. মোছেন উদ্দিন কুমারের ছেলে মো. মজনু কুমার কাজ শেষে একই দিন সকাল সাতটার দিকে যাত্রাবাড়ি থেকে ফিরেন এবং ভাতিজা মো. রুবেল কুমার মারা যাওয়ার সংবাদ পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উল্লেখ্য, বছর তিনেক আগে একই গ্রামের নায়েব আলী কুমার মারা যান। ওই সময় নায়েব আলী কুমারের লাশ দেথতে এসে মারা যান একই বংশীয় তার ভাতিজা আবু সাঈদ কুমার। আবু সাঈদ কুমার আজ ভোরে মারা যাওয়া মো, রুবেল কুমারের সহোদর বড়ভাই। সূত্র; কালের কণ্ঠ