সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

কাজে ব্যস্ত ছিলেন মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্ক৯ মে ২০২৩১ মিনিট পড়া
কাজে ব্যস্ত ছিলেন মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে মো. মাহিম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু মাহিমকে পাশে রেখে ঘরের কাজ করছিলেন তার মা মিতু আক্তার। এ সময় মায়ের অগোচরে ঘর থেকে বের হয়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ওই শিশুর ফুফু সাহিদা বেগম তাকে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। সূত্র; কালের কণ্ঠ