সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ২০১৭ সালের আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার কলম্বোতে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক রুমানা আহমেদ। আজকের এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শুধু জয় নয়, বড় ব্যবধানে হারাতে হবে স্বাগতিকদের। এরপরও ২০১৭ সালের জুনে ইংল্যান্ড নারী বিশ্বকাপে টাইগ্রেসদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। শুধু বড় ব্যবধানে জয় পেলেই হবে না, সাথে এটাও আশা করতে হবে যাতে পাকিস্তান ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যায়।

চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দুই পয়েন্ট। শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দলেরই অর্জন চার পয়েন্ট করে। বাংলাদেশ জিতলে এবং পাকিস্তান হারলে তিন দলেরই পয়েন্ট হবে সমান চার। তখন রান রেটে এগিয়ে থাকা দুইটি দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আর পয়েন্ট টেবিলের শীর্ষে চারে থাকায় বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের।

সূত্র: রাইজিংবিডি