সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

ঘরে শিশু মুশফিক-মাশরাফির লাশ, পাশে মায়ের ঝুলন্ত দেহ

নিউজ ডেস্ক৬ মে ২০২৩১ মিনিট পড়া
ঘরে শিশু মুশফিক-মাশরাফির লাশ, পাশে মায়ের ঝুলন্ত দেহ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

টাঙ্গাইলের দেলদুয়ারে দুই সন্তানসহ এক মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী শাহেদ পলাতক। শাহেদ দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুল হকের ছেলে।

নিহতরা হলো কতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগমের (২৫), তার দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফির (২)। মনিরার লাশ ঝুলন্ত অবস্থায় এবং দুই ছেলের মৃতদেহ ঘরে পাওয়া যায়।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মনিরার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও তার পা মাটিতে ছিল।

স্থানীয়দের ধারনা, তাদেরকে হত্যা করা হয়েছে। এরপর হত্যাকারী মনিরার লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, লাশ তিনটি উদ্ধার হয়েছে। শাহেদ পলাতক রয়েছেন। শাহেদকে খুঁজে পেলে এবং লাশ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। সূত্র: কালের কণ্ঠ