সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত পটিয়ার ইসমাইল

নিউজ ডেস্ক৬ মে ২০২৩১ মিনিট পড়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত পটিয়ার ইসমাইল

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার মোহাম্মদ ইসমাইল (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানামহিরা এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদের কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন তিনি। সেদিন তাকে উদ্ধার করে রিয়াদের ন্যাশনাল হাসপাতাল কেয়ার মালাস-এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

এদিকে, নিহত ইসমাইলের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ও পরিবার পরিজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি ৩ ছেলে সন্তানের জনক। দীর্ঘ ২৩ বছবর ধরে তিনি প্রবাস জীবনযাপন করছেন তিনি। তিন মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে যান।

মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করে নিহতের চাচাত ভাই মো. নাজিম উদ্দীন বলেন, ১৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ইসমাইল মারা যায়। তার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চালনো হচ্ছে। সূত্র; কালের কণ্ঠ